শিরোনাম
◈ কুমিল্লা পলিটেকনিকে ‘গুপ্ত’ বলায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ ◈ শাহবাগ থানা চত্বরে ডাকসুর দুই নেতাকে মারধর (ভিডিও) ◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অ‌ভিযা‌নে কো‌টি টাকার জাল নোট উদ্ধার, আটক ২, পশুর হাটে ছড়িয়ে দেয়ার প্রস্তুতি চল‌ছিল

সুজন কৈরী [২] রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চা‌লি‌য়ে কোটি টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-২। আটকরা হ‌লেন রিফাত ও পলাশ।

[৩] সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান চালাওনা হয়। এ সময় জাল নোট ছাড়াও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়ে‌ছে।

[৪] র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, আটকরা এক লাখ টাকার জাল নোট তারা বিক্রি করেছে ১৮ থেকে ২০ হাজার টাকায়। ঈদুল আজহা উপল‌ক্ষ্যে পশুর হাটে, জালনোট ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তারা। এছাড়া ঈদকে সামনে রেখে খুচরা জাল টাকার কারবারিরা সহজেই এসব টাকা বাজারে ছড়াতে পারে, তাই বিক্রিও বেড়েছিল। এজন্য টাকাও বেশি ছাপানো হচ্ছিল।

[৫] ‌গত সপ্তাহেও চক্রটি ৭০ লাখ টাকার জাল নোট বাজারে ছেড়েছে জা‌নি‌য়ে মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, চক্রের নিজস্ব কিছু পাইকারি জাল কারবারি আছে। যারা মাঠ পর্যায়ে সহজেই এসব টাকা বাজারে বিক্রি করতে পারে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়