শিরোনাম
◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাহাবউদ্দিন হাসপাতালের এমডিসহ তিন জনের বিরুদ্ধে মামলা

খালিদ আহমেদ : [২] গুলশান থানার ওসি কামরুজ্জামান জানান, সোমবার রাত ৮টায় র‌্যাব বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

[৩] র‌্যাব জানিয়েছে, মামলায় আসামী করা হয়েছে সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম (৩৪), সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত (৫২) এবং ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিরসহ(৩৩) অজ্ঞাত আরও ৪/৫ জনকে ।

[৪] মামলার নামধারী দুই আসামি গ্রেপ্তার আছেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সালকে গ্রেপ্তারের চেষ্টা করছেন র‌্যাব সদস্যরা।

[৫] রোববার বিকালে রাজধানীর গুলশানে সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। কোভিড পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে ওই হাসপাতালটির বিরুদ্ধে। রোগি সরিয়ে নিয়ে হাসপাতালটি সিণগালা করা হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ