শিরোনাম
◈ দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের ◈ জানা গেল এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় দুই পথচারী নিহত

সোহাগ হাসান: [২] হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশে রডবোঝাই ট্রাকের চাপায় দুজন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

[৩] সোমবার (২০ জুলাই) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় এ দূর্ঘটনা ঘটে।

[৪] নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ময়নাল হোসেন (৩২)। তিনি পার্শ্ববর্তী কালুপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

[৫] হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই বাকী উদ্দিন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাড়াশের খালকুলায় রাস্তার পাশে ছিটকে পড়ে পাঁচ পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরো তিনজন। খবর পেয়ে আমরা এসে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। লাশ দুটি হাটিকুমরুল হাইওয়ে থানায় ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়