শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল সাড়ে ৯ হাজার পরিবার

কালীগঞ্জ প্রতিনিধি: [২] গাজীপুরের কালীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেল উপজেলার ৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯ হাজার ৫৪০টি পরিবার।

[৩] সোমবার সকালে নাগরী ইউনিয়ন পরিষদে এ কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। পরে তিনি কালীগঞ্জ পৌরসভা, তুমলিয়া ও বক্তারপুর ইউয়িন পরিষদে চাল বিতরণ করেন।

[৪] জানা গেছে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার দুঃস্থ ও হতদরিদ্র ৯ হাজার ৫৪০টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এর মধ্যে কালীগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১, নাগরী ইউনিয়নে ২ হাজার ২৪১, তুমলিয়া ইউনিয়নে ২ হাজার ৪৫ ও বক্তারপুর ইউনিয়নে ২ হাজার ১৭৩ পরিবারের প্রতিটি পরিবারকে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়