শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্টে কোভিড টেষ্টের পর দুশ্চিন্তায় মেট্টোরেলের কর্মীরা

মহসীন কবির : [২] মেট্রোরেল প্রকল্পের কাজে নিয়োজিত ৯০ জন কর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। প্রত্যেক কর্মীকে কোভিড পরীক্ষা করে কাজে যোগ দেওয়ার শর্ত দেওয়া হয়েছে। এ জন্য দুটি ফিল্ড হাসপাতাল স্থাপনের টেষ্ট করার কথা বলা হয়েছেন। এদের মধ্যে রিজেন্ট হাসাপাতালে তারা কোভিডের টেষ্ট করায়। প্রথম আলো

[৩] এর আগে প্রকল্প কর্তৃপক্ষ রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করে। ৩ জুলাই পর্যন্ত ১ হাজার ৫০ জনের মতো পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৯০ জনের করোনা ধরা পড়ে। এর মধ্যে ফার্মগেটে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের একটি কার্যালয়ে ২৫ জনের কোভিড পজিটিভ হওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়।

[৪] লকডাউনের আগে মেট্রোরেল প্রকল্পে প্রায় ১০ হাজার লোক কাজ করছিলেন। তাঁদের তিন শ্রেণিতে ভাগ করা যায়। এগুলো হচ্ছে পরামর্শক, ঠিকাদার, ঠিকাদারের সহযোগী (সাবকন্ট্রাক্টর)। এর মধ্যে পরামর্শকদের প্রায় সবাই বিদেশি। অল্প কিছু দেশীয় পরামর্শক আছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানে বিদেশি ও দেশি সব মানুষই আছে। আর ঠিকাদারি সহযোগীদের প্রায় সবাই দেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়