শিরোনাম
◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায় ◈ নতুন সরকার মব ভায়োলেন্স বন্ধ করতে পারবে? ◈ ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটেনের ঘাঁটি ব্যবহারে বাধা স্টার্মারের ◈ ভার‌তের দাপটে পাকিস্তান ক্রিকেটে গৃহযুদ্ধ! সা‌বেক‌দের তুলোধোনা পাক তারকার ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত? ◈ এরশাদ আমলের পর প্রথম: পরিচালন ব্যয় মেটাতে ঋণ করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে ◈ বকেয়া ফি না পাওয়ায় ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ ◈ গ্রেপ্তারের পর প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রুকে মুক্তি  ◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেকেজি কার্যক্রমে ডা. সাবরিনা জড়িত থাকার প্রমাণ মিলেছে: ডিবি

সুজন কৈরী : [২] জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার সঙ্গে ডা. সাবরীনা আরিফ চৌধুরীর জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে দ্রæতই চার্জশিট আদালতে দাখিল করার কথাও জানিয়েছে ডিবি পুলিশ।

[৩] নমুনা পরীক্ষা না করেই কোভিডের রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে দুই দফা রিমান্ড শেষে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

[৪] মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশর পরিদর্শক লিয়াকত আলী বলেন, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হবে।

[৫] এর আগে গত ১৩ জুলাই সাবরীনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১৭ই জুলাই ফের দুই দিনের রিমান্ডে নেয়া হয় তাকে।

[৬] গত ১২ জুলাই নমুনা পরীক্ষা না করেই ভুয়া কোভিড রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় জেকেজি গ্রæপের চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফকে। তার আগে সাবরীনার স্বামী ও জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়