শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ১২:৪৭ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২০, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপির গঠনতন্ত্রে সংযুক্ত হতে পারে নির্বাহী চেয়ারম্যানের পদ 

শাহানুজ্জামান টিটু : [২] দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ওই পদে আনা হবে। তবে চেয়ারপারসনের পদে থাকছেন খালেদা জিয়া। তিনি জীবিত থাকাকালীন দলের মধ্যে তারেক রহমানকে প্রতিষ্ঠিত দেখতে চান। এরমধ্যে দলের সকল স্তরে তারেক রহমানের নেতৃত্ব মেনে কাজ করার নির্দেশনা দিয়েছেন খালেদা জিয়া। সাজা ও বয়সের কারণে তিনি রাজনীতিতে আগের মত ভূমিকা রাখতে চান না বা পারছেন না।

[৩] করোনার পর পরিবর্তনের রাজনীতি নিয়ে আনতে চায় বিএনপি। এ কারণে করোনা পরিস্থিতির মধ্যে দলটির ভেতরে বড় ধরণের সংস্কার চলছে, যা প্রকাশ্যে দেখা যাচ্ছে না। ইতিমধ্যে তারেক রহমানকে মেনে দলের শীর্ষনেতারা বিভিন্ন ধরণের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। বিএনপির একাধিক নীতিনির্ধারকের সঙ্গে আলাপ করে এমনটা জানা গেছে।

[৪] একজন সিনিয়র নেতা জানান, বিএনপিতে ভারপ্রাপ্ত পদের বিষয়ে বিগত দিনে তিক্ত অভিজ্ঞতা রয়েছে। একারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদটিকে বেশী দিন স্থায়ী করতে চান না নীতিনির্ধারকরা। তিনি বলেন, এক সময়ে যারা দলের কর্মকাণ্ডে তারেক রহমানের নেতৃত্ব মেনে নেয়ার অনাগ্রহ ছিলো তারাও এখন তারেক রহমানকে মেনে নিয়ে কাজ করছেন।

[৫] দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনীতিতেও পরিবর্তন শুরু হয়েছে। সবার সহযোগিতায় বিএনপিতে আরও বড় পরিবর্তন আসবে।

[৬] সূত্র জানায়, তারেক রহমান ইতিমধ্যে বেশকিছু একক সিদ্ধান্ত নিয়ে সফল হয়েছেন। এরমধ্যে গুরুত্বপূর্ণ নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত, নির্বাচনের মাধ্যমে ছাত্রদলের কমিটি গঠন এবং একই পদ্ধতি অনুসরণ করে ড্যাবের কমিটি গঠন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়