শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষেই দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সমীরণ রায় : [২] নসরুল হামিদ আরও বলেন, এরইমধ্যে দেশের ৯৭ ভাগ বিদ্যুতায়ন হয়েছে। বাকিটা ডিসেম্বরেই শেষ হবে। এই অর্জন গ্রাহকসহ বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও সঞ্চালন কার্যক্রমের সঙ্গে জড়িতদের। তবে গ্রাহক সন্তষ্টিই মূল লক্ষ্য। গ্রাহকদের সঙ্গে বিদ্যমান আস্থার সম্পর্ক আরও জোরদার করতে পরিকল্পনা মাফিক যোগাযোগ কার্যক্রম বাড়ানো প্রয়োজন।

[৩] বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) বাস্তবায়ন ৯৪ দশমিক ৪০ শতাংশ। ২০২০-২০২১ অর্থবছরে অবশ্যই যেন শতভাগ বাস্তবায়িত হয়, সে লক্ষ্যেই নির্ধারিত পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

[৪] রোববার ভিডিও কনফারেন্সের বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পের গত অর্থবছরের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

[৫] সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব সুলতান আহমেদ, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মঈন উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনসহ অনেকে।

[৬] বিদ্যুৎ বিভাগ বলছে, ২০১৯-২০২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১০৪টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ২৪ হাজার ৬২৬ কোটি ৬৫৮ লাখ টাকা। বাস্তবায়ন ৯৪ দশমিক ৪০ শতাংশ। ২০২০-২০২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিদ্যমান ৮৭ প্রকল্পের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মানদণ্ড অনুসারে ৩৪টি প্রকল্প উচ্চ অগ্রাধিকার, ২৬টি প্রকল্প মধ্যম ও ২৭টি প্রকল্প নিম্ন অগ্রাধিকার রাখা হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়