শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁও‌য়ে পা‌নি‌তে ডু‌বে শিশুসহ দুইজ‌নের মৃত‌্যু

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও: [২] জেলার রাণীশং‌কৈল উপ‌জেলায় পানি‌তে ডু‌বে এক শিশু ও যুবক সহ দুইজ‌নের মর্মা‌ন্তিক মৃত‌্যু হ‌য়ে‌ছে। রাণীশংকৈল পৌর মেয়র আলমগীর সরকার এ ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

[৩] স্থানীয়রা জানায়,আজ র‌োববার উপ‌জেলাে পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিন সন্ধ্যারই হেলিপ্যাড পাড়া মহল্লায় এক‌টি পা‌নি ভরাট গ‌র্তে ডুবে মোঃ হুসাইন (৩) নামে
শিশুর মৃত্যু হয়।দীর্ঘ সময় গ‌র্তের পা‌নি‌তে ডু‌বে থাকার পর মর‌দেহ ভে‌সে উঠ‌লে স্থানীয়রা দেখ‌তে পে‌য়ে লাশ উদ্ধার ক‌রে।প‌রে চি‌কিৎসক শিশু‌টি‌কে মৃত‌্যু ঘোষণা ক‌রেন।‌ নিহত শিশু হুসাইন একই এলাকার মো: ইসমাইল ইসলাম জমজ ও দ্বিতীয় ছেলে।

[৪] অপর দি‌কে একই উপ‌জেলার কুলিক নদীতে গোসল করতে নেমে আশিক (২৪) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়