শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অলিম্পিক ফিগার স্কেটার একাতারিনার রহস্যজনক মৃত্যু

রাশিদ রিয়াজ : [২] রাশিয়া জন্মগ্রহণকারী এই ফিগার স্কেটার খ্যাতির বিড়ম্বনা নিয়েই চলে গেলেন। একাতারিনা আলেক্সজান্দ্রাভস্কায়ার বয়স ছিল মাত্র ২০ বছর। আহত হওয়ায় গত ফেব্রুয়ারিতে তিনি ফিগার স্কেটিং থেকে অবসর নেন এবং বিমর্ষ হয়ে পড়েন। বিবিসি/সিএনএন

[৩] ২০১৮ সালের শীতকলীন অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে একাতারিনা অংশ নেন। তার সহযোগী ছিলেন হার্লে উইন্ডসর। ২০১৭ সালে তারা বিশ^জুনিয়রে শিরোপা জিতেছিলেন। উইন্ডসর বলেন একাতারিানার সঙ্গে ফিগার স্কেটিং অংশ নিয়ে যা অর্জন করেছি তা কখনো ভোলার নয়।

[৪] রুশ একটি সংবাদ মাধ্যম বলছে একাতারিনা তার সাততলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তার কোচ আন্দ্রেই খেকালো জানান একাতারিনা মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন।

[৫] অস্ট্রেলিয়া অলিম্পিক টিমের প্রধান আয়ান চেস্টারম্যান এক বিবৃতিতে বলেছেন একাতারিনা ছিলেন পানিতে ভীতিহীন এক মাছের মত। কৃতি ও অবিশ্বাস্য এক এ্যাথলেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়