শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শেরপুরে বন্যায় জামালপুরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

খোরশেদ আলম: [২] শেরপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় শেরপুর-জামালপুরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

[৩] শুক্রবার থেকে শেরপুর-জামালপুর মহাসড়কের পোড়াদোকান, ডাইভারশনের বেইলী ব্রীজের দক্ষিণ পাশে মাটি ধ্বসে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

[৪] সরেজমিনে অনুসন্ধানে দেখা যায় পোড়াদোকান শিমুলতলীতে দুটি কজওয়েতে ব্রীজের নির্মান কাজ চলার কারণে যানবাহন চলাচলের জন্য নির্মিত বিকল্প রাস্তা ডুবে গিয়ে ওই ভাঙ্গা অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। শনিবার বিকেল পর্যন্ত পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে প্রায় বিপদসীমা ছুই ছুই অবস্থানে রয়েছে।

[৫] পানি উন্নয়ন বোর্ড জানায়, শেরপুর ফেরীঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি যেকোন মূহুর্তে বিপদসীমা অতিক্রম করতে পারে। বন্যা নিয়ন্ত্রণ বাধের পুরাতন ভাঙ্গা অংশ গুলো দিয়ে পানি প্রবেশ করে চরাঞ্চরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে শত শত মানুষ। শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী, চরমোচারিয়া, কামারের চর, বেতমারি, ঘুঘুরাকান্দি, লছমনপুর, রৌহা ইউনিয়নসহ পৌর এলাকার প্রায় ২৫টি প্লাবিত হয়েছে।

[৬] অপরদিকে পাহাড়ি ঢলের পানিতে গাজিরখামার ও নকলা উপজেলার উরফা ইউনিয়নের ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়