শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে ২৫ মণ ওজনের স্বাধীন সুলতান কোরবানির জন্য প্রস্তুত

সিরাজুল ইসলাম, সিংগাইর : [২] মানিকগঞ্জের সিংগাইরে স্বাধীন সুলতান নামের ২৫ মণ ওজনের ষাঁড় কোরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দল নৈলান গ্রামের কৃষক পর্যায়ের খামারি মোঃ নাছির উদ্দিন স্বাস্থ্যসম্মতভাবে এই ষাঁড়টি পালন করছেন।

[৩] খামারি নাছির উদ্দিন তার ‘ওয়ালি উল্লাহ ডেইরী অ্যান্ড এগ্রো ফার্মে ৩ বছর আগে শখের বশে সিংগাইর পৌর সদরের পশুর হাট থেকে ফ্রিজিয়ান জাতের একটি বাচ্চা ষাঁড় ৪৫ হাজার টাকায় ক্রয় করেন। ৬ ফিট ২ ইঞ্চি উচ্চতা এবং প্রায় ১০ ফিট লম্বা ষাঁড়টির বর্তমান বয়স ৪ বছর।। ষাঁড়টিকে প্রতিদিন ২০ কেজি দানাদার ও ঘাস জাতীয় খাবার ছাড়া বাড়তি কোন কিছু খাওয়ানো হয় না। কোনো রকম রোগ-বালাই ছাড়াই সম্পূর্ন প্রাকৃতিক উপায়ে স্বাভাবিকভাবে লালন-পালন করে বড় করা হয়েছে। এটির নাম রাখা হয়েছে স্বাধীন সুলতান। ২৫ মণ ওজনের এ গরুটির দাম চাওয়া হচ্ছে ৫ লাখ টাকা।

[৪] কৃষক নাছির উদ্দিনের পুত্র ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল্লাহ বলেন, আমাদের ফার্মে গাভী পালনের পাশাপাশি ৪টি ষাঁড় কোরবানী উপলক্ষে মোটাতাজা করেছি। এর মধ্যে স্বাধীন সুলতানকে আলাদাভাবে যত্ম নেয়া হয়েছে।

[৫] চলমান করোনা পরিস্থিতিতে কোরবানীর জন্য প্রস্তুত ষাঁড়টি হাট-বাজারে না নিয়ে নিজ বাড়ি থেকে বিক্রি করতে চান ওই খামারি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ