শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্ঘটনার কবলে অভিনেত্রী শাহানাজ খুশি

জেরিন আহমেদ: [২] দুর্ঘটনাটি বৃহস্পতিবার হলেও আজ শনিবার সকালে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে বিষয়টি প্রকাশ করেছেন তিনি। দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরতে গিয়েই সড়ক দুর্ঘটনার মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহানাজ খুশি। তবে স্বস্তির বিষয় হলো, গাড়ির ক্ষতি হলেও অল্পের জন্য বেঁচে গেছেন তিনি।

[৩] জানা গেছে, ঈদের নাটক ‘নসু ভিলেন’-এর দৃশ্যায়নের জন্য পুবাইল যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়েন খুশি। ১৬-১৭ বছর বয়সী এক কিশোর একটি কার্গোবাহী ট্রাক চালিয়ে তার গাড়িকে চাপা দেয় বলে জানান তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

[৪] তিনি লিখেছেন- ‘‌‌‌‌চার মাস পর করোনার মধ্যে প্রথম শুটিংয়ে যাচ্ছি, খারাপ লাগা নিয়ে পরশু এমন একটা পোস্ট দিয়েছিলাম। নাহ, আমাকে অদৃশ্য করোনা এখনও ছোঁয়নি, আমাকে মৃত্যুর দুয়ারে নিয়েছিল! এই গাড়ির মধ্যে আমি ছিলাম! একেবারেই অলৌকিক কিছু না হলে আমার বাঁচার কথা নয়! আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি বেঁচে আছি, ভালো আছি!’

[৫] তিনি লিখেছেন, ‘প্রতিদিন এমন অসংখ্য দুর্ঘটনায় শেষ হচ্ছে হাজারো পরিবার, খালি হচ্ছে মায়ের কোল, সন্তানের বুক! কিন্তু কোন প্রতিকার নেই। স্বাস্থ্যখাতের চেয়েও আরও দুর্গম, অন্ধকার, অন্যায়ে ঠাসা এ পরিবহনখাত!’

[৬] ট্রাকটির চালক প্রসঙ্গে তিনি লিখেছেন ‘গুরুত্বপুর্ণ কথা হলো, ওনার কোনো লাইসেন্স নাই। এমন নাকি চলে, কোন সমস্যা হয় না। আমি আসলে পুরো সেন্সে ছিলাম না, কিছু কিছু কথা আমি ভুলতে পারছি না। পুবাইল পুলিশ, শুটিংয়ের ছেলেরা, আমার বাসার মানুষ সবাই চলে এসেছে। আমি তখন থরকম্প একটা মাংসপিন্ড কেবল। কেউ একজন ক্ষতিপুরণের কথা বলায় ড্রাইভার বলছে, মানুষ মাইরালায় ট্যাহা লাগে না, বাঁইচ্যা আছে, তাও ট্যাহা লাগব!’ সুত্র: জাগো নিউজ, বিডি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়