শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিনাকী ভট্টাচার্য: করোনা আমাদের সামাজিক সম্পর্ককে নতুনভাবে ডিফাইন করবে

পিনাকী ভট্টাচার্য: আত্মগোপনে থাকার সময়ে আমার আশ্রয়দাতারা ঝুঁকি নিয়েছিলেন আমাকে আশ্রয় দিয়ে। আমি সকলের প্রতিই কৃতজ্ঞ। আমার আত্মগোপনের জীবন ছিলো পাচ মাস। সময়টা অল্প নয় বড়। এক জায়গায় থাকা সম্ভবও নয় উচিৎ ও নয় প্র‍্যাক্টিক্যালও নয়। প্রথমদিকের আমার আশ্রয়দাতার মধ্যে একজন খুব ভয় পেয়েছিলেন। তিনি ডেডলাইন দিয়েছিলেন যেন আমি অন্য আশ্রয় খুঁজে নেই। ঢাকা শহরে আমার কখনো এতো অসহায় লাগেনি। মনে হয়েছিলো বাসায় ফিরে যাই, যা হবার হবে।

আমার জীবনে বিপদ কম আসেনি। বিপদ আসলেই আপনি মানুষ চিনবেন। আজ জাতির জীবনেও বিপদ এসেছে। আপনার করোনা হয়েছে দেখবেন যাদের প্রিয় ভাবতেন যাদের জন্য অনেক কিছু করেছেন তারা কে কেমন আচরণ করে। আপনার সন্তানকে সংক্রমণ থেকে বাচাতে আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেখেন কে কেমন আচরণ করে।

করোনা আমাদের সামাজিক সম্পর্ককে নতুনভাবে ডিফাইন করবে। আপনার সময় আর মমতার কারেন্সি কত অজায়গায় খরচ করেছেন সেটা বুঝবেন।

এই অভিজ্ঞতা অমুল্য। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়