শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিনি চাপে তেল বিক্রির টাকা জব্দ করেছে দক্ষিণ কোরিয়া, ইরানের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট : [২] ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেল বিক্রির টাকা জব্দ করার জন্য দক্ষিণ কোরিয়া যে উদ্যোগ নিয়েছে তাকে অগ্রহণযোগ্য এবং অন্যায্য বলে মন্তব্য করেছে তেহরান। দক্ষিণ কোরিয়ার সরকারকে 'রূঢ়' আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশটিকে সতর্ক করেছে।

ইরানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আমির হোসেন কাজিযাদেহ হাশেমি (আজ) শুক্রবার এ বিষয়ে বলেন, এটা খুবই দুঃখজনক এবং আশ্চর্যজনক যে, দক্ষিণ কোরিয়ার সরকার যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরানি জনগণের তেল বিক্রির অর্থ জব্দ করছে।

[৩] ইরান সরকার দক্ষিণ কোরিয়ার উপর চাপ সৃষ্টি করেছে যাতে দেশটি ৬৫০ কোটি থেকে ৯০০ কোটি ডলার অবমুক্ত করে দেয় এবং এই বিপুল পরিমাণ অর্থ ইরানের জনগণ তাদের প্রয়োজনীয় মৌলিক পণ্য কেনার কাজে ব্যবহার করতে পারেন।

ইরানি অর্থ জব্দ করা প্রসঙ্গে কাজিযাদেহ হাশেমি বলেন, সিউলের আচরণ ভালো না এবং এ থেকে প্রমাণিত হয় যে, কোনো নৈতিকতা বা আইনের প্রতি অঙ্গীকারাবদ্ধ নয়। তিনি বলেন, বলদর্পী মার্কিন সরকারের চাপের মুখে দক্ষিণ কোরিয়া অন্য একটি জাতির অধিকার লংঘন করছে।

সূত্র : পার্সটুডে, বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়