শিরোনাম
◈ একাদশে ১৩ লাখের বেশি আসন ফাঁকা, উচ্চশিক্ষায় কতটা প্রভাব পড়বে? ◈ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চট্টগ্রাম-রানং শিপিং রুট চালু করতে আগ্রহী থাইল্যান্ড ◈ ‘ফার্স্ট বাংলাদেশ’ নীতিতে ৬ মাস : কূটনীতিতে কতটা এগোল বিএনপি সরকার? ◈ শীর্ষ নেতৃত্বের বৈঠকেই সমাধান সম্ভব, তারেক রহমানের দ্রুত ভারত সফর চান দীনেশ ত্রিবেদী ◈ উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী ◈ বড় ভূমিকম্পের আগেই মহাপরিকল্পনা সরকারের, ঢাকায় চিহ্নিত ৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল ◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ০৪:০৬ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌসুমী বায়ু সক্রিয়তায় বেড়েছে বৃষ্টিপাতে, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

তাপসী রাবেয়া: [২] সপ্তাহ জুড়েই দেশের অধিকাংশ অঞ্চলে ঝড়েছে বৃষ্টি। শনিবার (১৮ জুলাই) নাগাদ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে দেশের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

[৩] পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে মধ্যমেয়াদী পূর্বাভাসে ইতোমধ্যে জানানো হয়েছে, ২০ জুলাইয়ের দিকে ব্যাপক বর্ষণে বন্যা পরিস্থিতির আরও অবনিত হওয়ার আশঙ্কা রয়েছে। ২৫ জুলাই নাগাদ এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।

[৪] আবহাওয়া অফিস বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে জানিয়েছে, বর্তমানে ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

[৫] এই অবস্থায় শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা নাগাদ রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শনিবার নাগাদ বৃষ্টিপাত বাড়বে। বর্ধিত পাঁচদিনে অর্থাৎ আগামী মঙ্গলবার নাগাদ ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।

[৬] বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়- ৪৯ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে- ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় দেশের উত্তরে সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে বৃষ্টিপাত বাড়ছে।

[৭] জলাপাইগুড়িতে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ হয়েছে। সেখানে রেকর্ড করা হয়েছে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত। এছাড়া চেরাপুঞ্জিতে ৫৮ মিলিমিটার বর্ষণ হয়েছে।

[৮] এরিমধ্যে বন্যায় দেশের ১৮ জেলার ৯২টি উপজেলার ৫৩৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়