শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেদারল্যান্ডসের রাজার কাছে বাংলাদেশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

কূটনৈতিক প্রতিবেদক : [২] নেদারল্যান্ডে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ দেশটির রাজা উইলেম আলেকজান্ডারের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

[৩] পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডার প্রায় তিনদশক আগে তাঁর বাংলাদেশ সফরের কথা স্মরণ করে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং একদশকের বেশি সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ ও বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।

[৪] তিনি বলেন, উভয় বদ্বীপ দেশ তাদের মধ্যকার সাধারণ ইস্যুসহ জলবায়ু পরিবর্তন, নারী উন্নয়ন, টেকসই উৎপাদন, প্রযুক্তি, অর্থনীতি ইত্যাদি বিষয়ে বৈশ্বিক পরিমন্ডলে অধিকতর সহযোগিতামূলক অবস্থান গ্রহণ করতে পারে।

[৫] রাষ্ট্রদূত হামিদুল্লাহ স্বাধীনতার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় ডাচ সরকারের অব্যাহত সহযোগিতার ধন্যবাদ জানান। ডাচ উদ্যোক্তাদের কৃষি, প্রযুক্তি, জ্বালানী, পানিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগ বিষয়ে তিনি রাজার কাছে উপস্থাপন করেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়