শিরোনাম
◈ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা শিশুটির বাবা রুমিকে ধরতে পুলিশের অভিযান ◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ ◈ বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৩৪ হাজার, দেশে কমল কত? ◈ চীন-ভারতের দ্বন্দ্ব এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]লিবিয়ায় ২৬ বাংলাদেশী হত্যা: সারাদেশে ২৬ মামলায় ৭১ আসামি গ্রেপ্তার

সুজন কৈরী : [২] ২৬টি মামলার মধ্যে ১৫টি সিআইডি, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ৫টি, একটি ডিএমপি এবং মাদারীপুর জেলা পুলিশ ৫টি মামলার তদন্ত করছে।

[৩] পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা বলেন, সম্প্রতি লিবিয়ায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে নিহত ২৬ এবং আহত ১১ বাংলাদেশী নাগরিককে পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইজিপি কঠোর নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশে এ ঘটনায় সারাদেশে ২৬টি মামলা রুজু হয়। ওই মামলায় বৃহস্পতিবার পর্যন্ত ৭১জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৪] আইজিপির নির্দেশনা অনুযায়ী মামলাগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনার জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পুলিশ হেডকোয়ার্টার্সে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন।

[৫] তিনি বলেন, আইজিপি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে মামলাগুলো তদন্তের নির্দেশ দিয়েছেন। এসব মামলায় জড়িত অপরাধীদের কোনো ধরনের ছাড় দেয়া যাবে না।

[৬] দেশে মানবপাচারের মত ঘৃণ্য অপরাধ বন্ধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশে পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা গ্রহণেরও নির্দেশনা দেন।

[৭] সভায় মামলাগুলোর তদন্তকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ