শিরোনাম
◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্মতিতেই বাণিজ্য চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভিভিআইপি ঘোষণা নিয়ে আলোচনা: ইউনূসের আগে কারা ছিলেন তালিকায় ◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের ছুটিতে ৪ জেলায় যাতায়াত বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ স্বাস্থ্যসেবা বিভাগের

তাপসী রাবেয়া : [১] ঈদের ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্য জেলায় যাতায়াত বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।

[২] বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

[৩] এতে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে কোভিড-১৯ সংক্রমণ বিস্তার প্রতিরোধের জন্য পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

[৪] এ অবস্থায় এসব জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়