শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুরস্কে নজরদারি বিমান বিধ্বস্ত হয়ে নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত

ইসমাঈল আযহার: [২] তুরস্কের পূর্বাঞ্চলীয় বান প্রদেশে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোইলু এ খবর জানিয়েছেন। আনাদোলু এজেন্সি, আল আরাবিয়া

[৩] স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২ জন পাইলটসহ আমরা ৭ জন বীরকে হারিয়েছি। বিমানটি আর্তোস পবর্তের দুই হাজার ২০০ মিটার (৭২১৮ ফুট) উচ্চতায় বিধ্বস্ত হয়েছে।

[৪] তিনি জানান, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বান ফেরিত মেলান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল।

[৫] সোইলু জানান, সোমবার থেকে বান ও হাককারি প্রদেশে পর্যবেক্ষণ ও নজরদারি মিশনে ছিল ২০১৫ মডেলের বিমানটি। রাত ১০টা ৩২ মিনিটে বাসকেলে জেলার আশপাশের আকাশে থাকায় সময় শেষবারের মতো কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলটরা, এরপর রাত প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে বিমানটি রাডার থেকে হারিয়ে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়