শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাইরাল সেই খুদে ভক্তের ব্যাটিং স্কিলে মুগ্ধ বাবর, কথা বলে দিলেন টিপস

স্পোর্টস ডেস্ক : [২] কদিন আগে ৮ বছর বয়সী পাকিস্তানের খুদে নারী ক্রিকেটার সামিয়া আফসারের ব্যাটিংয়ের ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছোট্ট বয়সেই তার দুর্দান্ত সব ক্রিকেটীয় শট নজরে আসে সবার। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা পর্যন্ত মুগ্ধ হয়ে টুইট করেছিলেন। লাহোরের এই খুদে ক্রিকেটার বাবর আজমের ব্যাটিংয়ের ভক্ত।
[৩] খুদে ভক্তের ব্যাটিং নজরে এসেছিল বাবরেরও। এবার সেই ভক্তের সাথে কথা বলেছেন বাবর। সেই সাথে ক্ষুধে ভক্তকে দিয়েছেন পরামর্শও।

খুদে এই ভক্তের সঙ্গে বাবরের ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করেছিল স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানেই সামিয়ার ক্রিকেট শেখার গল্প শুনেছেন সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক। সঙ্গে ভক্তের আরো উন্নতি করার উপায় বাতলে দিয়েছেন।

[৪] তিন ম্যাচের টেস্ট ও সমান সংখ্যা টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান দল এখন ইংল্যান্ডে। বাবর আজম ইংল্যান্ড থেকেই যুক্ত হয়েছিলেন তার খুদে ভক্তের সঙ্গে। বাবর তার ছোট্ট ভক্তকে বলেন, আমি তোমার ভিডিও দেখেছি। হাসতে হাসতে আরো বলেন, তোমার কাভার ড্রাইভ আমার চেয়েও ভালো।

[৫] বাবর যখন ছোট্ট শিশুকে বলে, ব্যাটিং নিয়ে আমার কাছে তোমার প্রশ্ন থাকলে করতে পারো। তখন সবার আগে শিশুটি বলে, পুল শট খেলতে আমার অসুবিধা হয়। বাবর তখন পুল শটে ভালো করার উপায় জানান।
মাত্র ৩ বছর বয়সে ক্রিকেটে হাতে খড়ি সামিয়ার। বর্তমানে স্থানীয় একটি একাডেমিতে চালিয়ে যাচ্ছে অনুশীলন।

[৬] পিসিবি প্রকাশিত বিবৃতিতে সামিয়া বলেছে, ‘আমি বাবর আজমের অনেক বড় ভক্ত এবং আমি তার মতো হতে চাই। সে সুপার হিরোর মতোৃ আমাদের দলকে অনেক কঠিন পরিস্থিতে উদ্ধার করে। একদিন আমিও আমাদের নারী দলের জন্য এভাবে অবদান রাখতে চাই। ’

[৭] খুদে ভক্তের সঙ্গে এই যোগাযোগ প্রসঙ্গে বাবর আজম বলেন, ‘ভক্তরা খেলার বড় একটা অংশ। তারাই আমাদের অনুপ্রেরণা জোগায়। ম্যাচ জেতার ক্ষেত্রে যা আমাদের আলাদা প্রেরণা দেয়। যখন জানতে পারি এখন সুন্দর সব ভক্তরা আমাদের সাথে আছে এবং আমাদের জন্য প্রার্থনা করছে এটা অনেক বড় পাওয়া।

[৮] সামিয়ার মধ্যে দারুণ সম্ভাবনাও দেখেন পাকিস্তানের সময়ের সেরা ব্যাটসম্যান, ‘সামিয়ার সঙ্গে সাক্ষাৎটা দারুণ আনন্দের। সে সুপার স্টার। প্রথমবার আমি তার ব্যাটিংয়ের ভিডিও দেখে অবাক হয়ে যাই। যেভাবে সে বলের সঙ্গে টাইমিং করে এটা অবিশ্বাস্য। তার দুর্দান্ত একজন ব্যাটার হওয়ার সম্ভাবনা রয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি উন্নতি হলে আমি তার সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকব। ’
-পাকিস্তান ক্রিকেট ডটকম

  • সর্বশেষ