শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেন, এলন মাস্ক, বিল গেটস, ওবামা’র টুইটার এ্যাকাউন্ট হ্যাক, বিটকয়েন লেনদেনের ভুয়া প্রস্তাব

রাশিদ রিয়াজ : [২] বিশ্বের শীর্ষ ধনী,রাজনীতিবিদ, তথ্যপ্রযুক্তিবিদ থেকে শুরু করে প্রকৌশলীদের টুইটার এ্যাকাউন্ট হ্যাক হয়েছে যাদের ফলোয়ার এক কোটিরও বেশি। স্পুটনিক

[৩] বিটকয়েন কেলেঙ্কারির সঙ্গে এই সাইবার হামলার যোগসূত্র রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, টেসলা’র সিইও এলন মাস্ক, আমাজন সিইও জেফ বেজোস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন-সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিদের টুইটার এ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই ভুয়ো টুইট ছড়িয়ে দেয়া হয়েছে।

[৪] এলন মাস্কের টুইটার এ্যাকাউন্ট থেকে ভুয়া টুইট ছড়িয়ে বলা হয়েছে, আমার সমস্ত টুইটার অনুগামীদের বিটকয়েন দিতে চলেছি। তোমরা আমাকে ০.১ বিটিসি দাও, বদলে আমি তার দ্বিগুণ করে ০.২ বিটিসি ফেরত দেব।” এ টুইট দেখে চাঞ্চল্য শুরু হয়ে যায় টুইটারাইটদের মধ্যে।

[৫] টুইটার কর্তৃপক্ষ জানায়, এই সবই ভুয়া টুইট। কোনওভাবে প্রভাবশালীদের টুইটার এ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। গোটা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত এই ত্রুটি মেরামত করে ফেলা হবে।

[৬] নিরাপত্তা ফাঁকি দিয়ে কীভাবে বিশ্বের শিল্পপতি, রাজনীতিকদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হল এই নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। বেশিরভাগের টুইটার অ্যাকাউন্ট থেকেই বিটকয়েন লেনদেনের ভুয়ো প্রস্তাব দেওয়া হয়েছে। হাজার ডলার বিটকয়েন দিলে ৩০ মিনিটের মধ্যে তার দ্বিগুণের বেশি ফিরিয়ে দেওয়া হবে এমন প্রস্তাব দিয়ে টুইটার পোস্ট ছড়িয়েছে অ্যাপল, মাইক্রোসফটের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও।

[৭] একই সাথে কানিয়ে ওয়েস্ট, ওয়ারেন বাফেট, এবং মাইক ব্লুমবার্গের অ্যাকাউন্টগুলির সাথে বিটকয়েনের মাধ্যমে তাদের যাচাই করা প্রোফাইলগুলোতে অনুদানের জন্য একই ধরনের টুইট পোস্ট করা হয়।

  • সর্বশেষ