শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড ১৯ এর মধ্যেই শুরু হবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক: [২] কোভিড ১৯ এর জন্য অস্ট্রেলিয়ায় সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। এমনকি অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়েও অনিশ্চয়তায় রয়ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যতিক্রম শুধু অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ। গত আসরের চেয়ে এবার দুই সপ্তাহ আগেই শুরু হবে এই আসরটি।

[৩] বিগ ব্যাশের নবম আসরের প্রথম ম্যাচ হয়েছিল গত বছরের ডিসেম্বরের ১৭ তারিখে। এবার সবকিছু ঠিকঠাক থাকলে ৩ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের দশম আসরের খেলা। বুধবার বিগ ব্যাশের দশম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আয়োজকরা। তবে জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে বদল আসতে পারে এই সূচিতে।

[৪] দুই মাসের বেশি সময় ধরে চলা এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সম্ভাব্য তারিখ দেয়া হয়েছে ৬ ফেব্রæয়ারি ২০২০। মাঝের ৬৫ দিনে খেলা হবে টুর্নামেন্টের ৬১টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে লড়বে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস।

[৫] প্রথম পর্বে ডাবল লেগ রাউন্ড রবিন অর্থাৎ একে অপরের দুইবার মুখোমুখি হবে দলগুলো। আট দলের টুর্নামেন্টে যেখানে ম্যাচ হবে মোট ৫৬টি। পরে শীর্ষ চার দলকে নিয়ে নিয়ে ৫ ম্যাচের 'দ্য ফাইনালস' অর্থাৎ শিরোপার লড়াই।

[৬] এদিকে পুরুষদের বিগ ব্যাশের আগে নারীদের বিগ ব্যাশ আয়োজনের সূচি ঠিক করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে নারী বিগ ব্যাশ লিগ। -ক্রিকইনফো

 

  • সর্বশেষ