শিরোনাম
◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ আইসিসির আগামী বোর্ড সভায়

স্পোর্টস ডেস্ক : [২] অক্টোবরে মাঠে গড়াচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্ব আসর স্থগিতের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

[৩] টি-২০ বিশ্বকাপ স্থগিত হলে পরবর্তীতে এটা কিভাবে আয়োজন করা হবে সে রূপরেখা তৈরি করেই বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করবে আইসিসি। এমনটাই জানিয়েছিলেন, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

[৪] কদিন আগে থেকেই বিশ্ব গনমাধ্যমে সংবাদ চাউর হয়েছে, আগামী সপ্তাহেই বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। তবে এই সিদ্ধান্তের আইসিসি সভা অনুষ্ঠিত হতে হবে।

[৫] সংবাদ সংস্থা এএনআই’কে আইসিসির একটি সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে বসতে পারে আইসিসির সভা। যদিও এই সভার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

[৬] সূত্র এএনআই’কে জানিয়েছে, 'আইসিসির সভা কবে বসবে তা এখনও নির্ধারণ হয়নি। তবে আগামী সপ্তাহেই তা বসতে পারে। তারিখ এখনও নিশ্চিত করা হয়নি।

[৭] আইসিসির ভবিষ্যৎ সভাপতি কে হবেন এটা নিয়েও সিদ্ধান্ত নেয়া হতে পারে আসন্ন এই সভায়। যদিও এখন পর্যন্ত কি সব এজেন্ডা নিয়ে আলোচনা হবে সেই বিষয়ে কোনো ধারণা দেয়নি আইসিসি।

[৮] যদিও বিশ্বকাপ স্থগিতের আলোচনা এই সভার এজেন্ডায় থাকতে এটা নিশ্চিত করেছে সূত্রটি। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আসর বসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বকাপ স্থগিতের পথে। -ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়