শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২০, ০৪:৪৫ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২০, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যবিধি না মানায় সৌদিতে বাংলাদেশ বিমানকে ১ কোটি টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট: [২] স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ৪ লাখ ৫০ হাজার রিয়াল জরিমানা করেছে সৌদি আরব। এ ঘটনার অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে বিমান। কমিটিকে ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বাংলা ট্রিবিউন

[৩] বিমান সূত্রে জানা গেছে, সাড়ে ৪ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা। এই ঘটনায় দায়ীদের চিহ্নিত করা ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সুপারিশ দিতে কমিটি করা হয়েছে। বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমদের স্বাক্ষরিত অফিস আদেশে ১১ জুলাই এ কমিটি করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিমানের ব্যবস্থাপক গ্রাউন্ড সার্ভিস (এয়ারপোর্ট সার্ভিসেস) মো. গোলাম সারওয়ারকে। সদস্য সচিব করা হয়েছে সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মাছুদুল হাছানকে। সদস্য হিসাবে আছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপ-ব্যবস্থাপক (অর্থ) প্রণব কুমার বড়ুয়াকে। আদেশে বলা হয়েছে, কমিটি প্রয়োজনে যে কোনও কর্মকর্তাকে সদস্য হিসেবে কো অপ্ট করতে পারবেন। তবে সৌদি আরবে কোন দিন স্বাস্থ্যবিধি ভঙ্গের ঘটনা ঘটেছে তা আদেশে উল্লেখ্য করা হয়নি।

[৪] এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তার মোবাইলে মেসেজ পাঠিয়েও কোনও উত্তর পাওয়া যায়নি।

  • সর্বশেষ