শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ী আটক

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ীকে আটক করেছে। জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের নির্দেশে পলাশবাড়ী থানাকে জুয়া মুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সার্বিক তত্ত্ববধনে ও পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নুরপুর গ্রামের মধু মিয়ার টিনসেট ঘরের ভিতরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন, পলাশবাড়ী পৌরশহরের বাড়াইপাড়া গ্রামের মৃত আ: মজিদ আকন্দের ছেলে রাশেদুল ইসলাম লেলিন (৪০), একই গ্রামের আব্দুস সালামের ছেলে আরিফুল ইসলাম কাচু (২২), নুরপুর গ্রামের এনামুল হকের ছেলে মিজানুর রহমান (২৮) ও আমবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৫০)।

[৪] থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জুয়াড়ীদের বিরুদ্ধে থানা একটি জুয়া মামলা রুজু করা হয়। রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়