শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৪:৩৯ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে কোভিডে মৃত্যুহীন টানা ২য় দিন

এম. ইউছুপ : [২] কোভিড-১৯ আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত দু’দিনে কোনো মৃত্যু হয়নি। ৮৫৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ১৬৭ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৭৬৪ জন।

[৩] গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১ হাজার ৪১৪ জন।

[৪] চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গত দু’দিন কোভিড-১৯ আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ১৬৭ জন। এদের মধ্যে নগরে ৯৬ জন এবং উপজেলায় ৬১ জন। চট্টগ্রামের ৫ টি ল্যাব কক্সবাজার মেডিকেল কলেজে ৮৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৭৭ টি নমুনা পরীক্ষায় ৪০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯২ টি নমুনা পরীক্ষায় ২৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় ২৫ জন, কক্সবাজার মেডিকেল কলেজে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ১৮ টি নমুনা পরীক্ষায় ৪ জন পজেটিভ শনাক্ত হয়। এছাড়া বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ২৬৭ টি নমুনা পরীক্ষায় ৪৪ জন, শেভরনে ১১৪ টি নমুনা পরীক্ষায় ৩১জনের পজেটিভ শনাক্ত হয় ।

[৫] তিনি আরো জানান, কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। সে হিসেবে আগের মৃত্যুর সংখ্যা ২১৬ জন। কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া ১৭ জনের মধ্যে নগরীর ৩ জন এবং উপজেলার ১৩ জন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়