শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে বরিশাল জেলায় নতুন শনাক্ত ৩০, সুস্থ ৬৪

মিনহাজুল আবেদীন : [২] র‌্যাব-পুলিশের সদস্যসহ বরিশাল জেলায় নতুন করে ৩০ জনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট ১ হাজার ৯৩৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। বাংলানিউজ

[৩] সোমবার একদিনে ৬৪ জন সুস্থতা লাভ করেছে। ফলে এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ৬৯৯ জন কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। প্রিয়.কম

[৪] সোমবার জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় নতুন আক্রান্ত ৩০ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১ জন, নৌ পুলিশের ১ জন, র‌্যাব-৮ এর ১ জন সদস্য এবং জেনারেল (সদর) হাসপাতালের ২ জন নার্স রয়েছেন। বাকিরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। জাগোনিউজ

[৫] এ পর্যন্ত বরিশালে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৭ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়