শিরোনাম
◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি ◈ ট্রাম্প‌কে চ‌্যা‌লেঞ্জ জানা‌তে উপসাগরীয় দেশগু‌লোর আট সেতু উ‌ড়ি‌য়ে দে‌বে ইরান

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৪:৫২ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হারুন-অর-রশীদ : [২] ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলেন ওই গ্রামের সাহিদ শেখের পুত্র রাফি(৫) ও জহির মোল্লার পুত্র তারিফ(৫)।

[৩] সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশুরা একই গ্রামের পাঁশাপাশি বাড়িতে বসবাস করে। তবে তারিক তার নানা বাড়িতে থাকতো। তার বাবা একজন ট্রাক চালক আর রাফির বাবা বেসরকারী সংস্থায় চাকুরী করে।

[৪] কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন গণমাধ্যমকে জানান, সোমবার বিকেলে রাফি ও তারিক খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে বাড়ির পাঁশের একটি ডোবার পাঁশে তাদের সেন্ডেল দেখে ওই ডোবার ভিতর থেকে তাদের দুজনকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন দ্রুত দুজনকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কত্যর্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এদিকে তাদের লাশ নিজ বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়