শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচন মঙ্গলবার, স্বাস্থ্যবিধি মেনে ভোট

সাইদ রিপন : [২] এর আগে, বন্যা ও করোনা পরিস্থিতির মধ্যে ভোট না করতে ইসিকে চিঠি দেয় বিএনপি। অন্যদিকে, ১৪ জুলাই জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন নির্বাচন না করতে দলটি দুইবার ইসিতে চিঠি দিয়ে অনুরোধ করে। ১২ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনভাবেই সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।

[৩] ইসি সূত্র জানিয়েছে, বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করবে না বললেও ব্যালটে ধানের শীষ প্রতীক থাকবে। কারণ এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল করোনা পরিস্থিতির আগে। ওই সময়ে জমা দেয়া মনোনয়নপত্র অনুযায়িই এ নির্বাচন হচ্ছে।

[৪] দুই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা জানান, ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই আসনের ভোটগ্রহণ চলবে।

[৫] যশোর-৬ আসনে ভোটার রয়েছেন ২ লাখ ৩ হাজার ১৮ জন। এ আসনে প্রার্থীরা হলেন, শাহীন চাকলাদার (নৌকা), আবুল হোসেন আজাদ (ধানের শীষ) ও হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল)। বগুড়া-১ আসনে ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৯৩ জন। এ আসনের প্রার্থীরা হলেন, সাহাদারা মান্নান (নৌকা), একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), মোকছেদুল আলম (লাঙ্গল), মো. রনি (বাঘ), নজরুল ইসলাম (বটগাছ) ও ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (স্বতন্ত্র- ট্রাক)। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়