শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হলিউড অভিনেত্রী কেলি প্রেসটন মারা গেছেন

জেরিন আহমেদ: [২] স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। কেলির মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার ট্রাভোলটা নিজেই স্ত্রীর মৃত্যুর খবরটি জানিয়েছেন।

[৩] ইনস্টাগ্রামে কেলির ছবি শেয়ার করে তিনি লেখেন, দুই বছর স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আমার সুন্দরী স্ত্রী কেলি হেরে গেছে। সে অনেকের ভালোবাসা ও সমর্থনে এতদিন সাহসের সঙ্গে লড়াই করেছিল। চিকিৎসক ও কেলির পাশে থাকা তার সকল বন্ধু এবং প্রিয়জনদের প্রতি আমার পরিবার এবং আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো। কেলির ভালোবাসা এবং জীবন সবসময় আমার স্মরণে থাকবে। এখন আমার সন্তান যারা তাদের মাকে হারিয়েছে তাদের জন্য সময় নেবো।

[৪] ট্রাভোলটা-কেলি তাদের ২৯ বছরের দাম্পত্য জীবন একসঙ্গে কাটিয়েছেন। স্বামী জন ট্রাভোলটার সঙ্গে কেলি প্রেসটন কেলি প্রেসটন হলিউডে বেশকিছু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত অন্যতম সিনেমার ১৯৯৬ খ্রিষ্টাব্দে মুক্তিপ্রাপ্ত ‘জেরি মাগুইরে’। এতে তিনি টম ক্রুজের সঙ্গে পর্দা ভাগ করে নেন। এছাড়া ‘স্পেস ক্যাম্প’, ‘টুইনস’, ‘ফ্রম ডাস্ক টিল ডাউন’ ও ‘দ্য ক্যাট ইন দ্য হেট’ সিনেমায় তার উপস্থিতি আজও দর্শকদের মনে রয়েছে।

[৫] স্বামী জন ট্রাভোলটার সঙ্গে ‘ব্যাটেলফিল্ড আর্থ’ সিনেমায় অভিনয় করেছিলেন কেলি। ২০১৮ খ্রিষ্টাব্দে গ্যাংস্টার ড্রামা ‘গট্টি’তে তাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়