শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে কোভিড শনাক্ত ২,৩০,৩৭০ জনের, মৃত ৫,২৮৫ জন

লিহান লিমা: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকায়। এদিকে ৩৫ হাজার মৃতের সংখ্যা নিয়ে ইতালিকেও ছাড়িয়ে গিয়েছে মেক্সিকো। ওয়ার্ল্ডমিটার

[৩] বর্তমানে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জনের মধ্যে ১ জন করোনা শনাক্ত হয়েছেন। সব রাজ্যকে ছাড়িয়ে ফ্লোরিডায় এক দিনে সর্বোচ্চ ১৫ হাজার আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৪১ হাজারে দাঁড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ১,৩৭,৭৮৭ জন।

[৪] ব্রাজিলে কোভিড সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৮,৬৬,১৭৬ জনে দাঁড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ৭২,১৫১ জন।

[৫] সংক্রমণে তিনে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৮,৭৯,৯০২ জন। প্রাণ হারিয়েছেন ২৩,২০০ জন।

[৬] সংক্রমণের তালিকায় ১৭তম অবস্থানে থাকা বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩৯১ জন। মোট শনাক্ত ১,৮৬,৮৯৪ জনে।

[৭] এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয়েছেন ১,৩০,৬২,৩৬০ জন। প্রাণ হারিয়েছেন ৫,৭২,২১৪। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়েছেন ৭৬,১০,৫৭৩ জন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়