শিরোনাম
◈ টানা ৮ ঘণ্টার বেশি ড্রাইভিং নিষিদ্ধ, না মানলে লাইসেন্স বাতিল: বিআরটিএ ◈ ইউরোপিয়ান নারী ফুটবলে বা‌র্সেলোনা জিত‌লো চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা  ◈ হ‌্যা‌রি কেইনের কল‌্যা‌ণে ছয়  বছর পর জার্মান কাপ জিত‌লো বায়ার্ন মিউনিখ ◈ দেশজুড়ে বাড়ছে নৃশংস হত্যা-ধর্ষণ, আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ ◈ আমার বাবা মনসুর আ‌লি খান এক চোখ ঢেকে  ৭০ রান করেছিলেন, কলকাতায় এসে আবেগঘন  সাইফ আ‌লি খান ◈ লাল, গোলাপি ও সাদা ব‌লের  ক্রিকেটের নিয়মে পরিবর্তন আন‌তে যা‌চ্ছে আইসি‌সি! ◈ ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ◈ ম্যানচেস্টার সিটি ছাড়তেই পেপ গা‌র্দিওলা‌কে কো‌চের প্রস্তাব দি‌লো রোনাল‌দোর আল নাসর ◈ হোয়াইট হাউজের সামনে ফের গোলাগুলি, বন্দুকধারী নিহত ◈ যে ৩ জেলায় রোববার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না 

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়ন্স লিগে খেলতে বাধা থাকলো না ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক : [২] আর্থিক স্বচ্ছতা আইন ভঙ্গের দায়ে আগামী দুই মৌসুম ইউরোপসেরার ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ হয়েছিল ম্যানচেস্টার সিটি। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডের ‘কোর্ট অব অ্যারবিট্রেশন ফর স্পোর্টস’-এ আপিল করেছিল দলটি।

[৩] সোমবার ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব অ্যারবিট্রেশন ফর স্পোর্টস রায় দিয়েছে ম্যানচেস্টার সিটির পক্ষে। আগামী দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগে খেলার নিষেধাজ্ঞা উঠে গেল সিটিজেনদের। - অধিকার

[৪] গত ফেব্রুয়ারিতে প্রকাশিত উয়েফার তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যানসিটি উয়েফার আর্থিক স্বচ্ছতার ধারা ভেঙেছে। তারা ক্লাবের আয়ের ঠিকঠাক হিসাব দেয়নি। সঙ্গে ৩০ মিলিয়ন ইউরো জরিমানাও করা হয় ইংলিশ জায়ান্টদের। সোমবারের দেয়া রায়ে জরিমানার অঙ্কটাও কমেছে ১০ মিলিয়ন ইউরো।

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এখনো অপরাজিত পেপ গার্দিওলার দল। শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে তাদের মাঠে হারিয়েছে ২-১ গোলে। -ডেইলি মিরর

  • সর্বশেষ
  • জনপ্রিয়