শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ফেসবুক পোস্ট, দিলেন ৪ প্রস্তাব ◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও) ◈ দেশের ৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে ◈ ১৯ আগস্টের মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে বাড়বে ৩৪০ মিলিয়ন ঘনফুট ◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ শরীরে পুরুষ হরমোনের আধিক্য, দুই বাংলাদেশি অ্যাথলেট স্থায়ীভাবে নিষিদ্ধ ◈ ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজশাহী বিভাগে নতুন মৃত্যু নেই, শনাক্ত ১৯৪

মঈন উদ্দীন: [২] তবে এই সময়ের মধ্যে শনাক্ত হয়েছেন ১৯৪ জন নতুন কোভিড-১৯ রোগী। আর সুস্থ হয়েছেন ১১৪ জন। সোমবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] তিনি জানান, রোববার নতুন শনাক্ত হওয়া ১৯৪ জনের মধ্যে ৮১ জনই রাজশাহীর বাসিন্দা। এর বাইরে বগুড়ায় ৫২ জন, চাঁপাইনবাবগঞ্জে ২২ জন, নওগাঁয় ২ জন, নাটোরে ১১ জন এবং সিরাজগঞ্জে ২৬ জন শনাক্ত হয়েছেন।

[৪] বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৬২৩ জন করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৭৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রাজশাহীতে ১ হাজার ৬৮২ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৯৯, নওগাঁয় ৬৭৬, নাটোরে ৩০৫, জয়পুরহাটে ৫৫০, সিরাজগঞ্জে ৮৪৯ এবং পাবনায় ৫৯৯ জন শনাক্ত হয়েছেন। রোববার বিভাগে নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১৪ জন। এর মধ্যে ৭০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ১৫, নওগাঁয় ১০, নাটোরে ১ এবং সিরাজগঞ্জ ও পাবনায় ৯ জন করে মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে এখনও কারও মৃত্যু হয়নি।

[৫] রোববার সুস্থ হওয়া ১১৪ জনের মধ্যে ৬০ জনেরই বাড়ি বগুড়া। এ দিন রাজশাহীর ১৭, নওগাঁর ১৫, নাটোরের ৩, জয়পুরহাটের ৫, সিরাজগঞ্জের ১ এবং পাবনার ১৩ জন সুস্থ হয়েছেন। গোটা বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ২৭১ জন। আর হাসপাতালে রয়েছেন আক্রান্ত ৮৬৫ জন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়