শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে ট্রাকের চাপায় শিশু নিহত

সোহেল হোসাইন: [২] জেলায় সিঙ্গাইর উপজেলায় মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কে সোমবার সকালে ইটবাহী একটি ট্রাকের চাপায় মোস্তাফিজুর রহমান নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে।

[৩] সে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের আবু মিয়ার ছেলে।

[৪] পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, সোমকাবর সকাল আটটার দিকে মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কের বাস্তা বাসস্ট্যাণ্ড এলাকায় রাস্তা পার হচ্ছিল শিশু মোস্তাফিজুর। এ সময় সিঙ্গাইরগামী ইটভর্তি একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি বেসরকারি হাসপাতালে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশটিকে মৃত ঘোষণা করেন।

[৫] সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়েছেন। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়