শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি মাসেই অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন: তথ্যমন্ত্রী

তাপসী রাবেয়া:[২] হাছান মাহমুদ বলেন, আমরা গত মার্চ মাসেই অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে যায়। আমরা ইতোমধ্যেই গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়েছি। তাই আশা করছি এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন দেয়া হবে। আর কিছু বাতিল করা হবে। আর যেগুলোর ব্যাপারে গোয়েন্দা সংস্থা নেগেটিভ রিপোর্ট দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৩] সাহেদের পত্রিকার অনুমোদনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, পত্রিকার অনুমোদনের জন্য শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। সেটি ডিসি অফিসের মাধ্যমে হয়। এরপর ডিক্লেয়ারেশন পায় ডিএফপি থেকে।

[৪] সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়