শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোর লাইসেন্সের মেয়াদের বিষয়ে জানেনা স্বাস্থ্য অধিদপ্তর

লাইজুল ইসলাম : [২] দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের সূত্র জানায়, এই মুহুর্তে কতগুলো হাসপাতাল ক্লিনিক আছে সেই তালিকাই হালনাগাদ করা নেই। সূত্র জানায়, পুরোনো নথি দিয়েই এখনো হাসপাতাল ও ক্লিনিকের দেখভাল চলছে।

[৩] রিজেন্ট হাসপাতালের কর্মকান্ড সবার সামনে আসার পর স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের প্রধানসহ অন্যান্যদের টনক নড়ে। হাসপাতাল বিভাগের প্রধানসহ কর্মকর্তারা কেউ জানেই না কোন কোন হাসাতালের লাইসেন্সের মেয়াদ কত দিন আছে বা কবে নাগাদ শেষ হবে। আর এগুলো জানতেই নতুন করে কমিটি গঠন করা হয়েছে। যারা রাজধানীর হাসপাতালগুলোর খোঁজ খবর নিবেন।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, রাজধানীর ভিতরের প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোর লাইসেন্সের মেয়াদ আছে কি না তা ক্ষতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়ছে। ৩ থেকে ৫ সদস্যের কমিটি কাজ করছে। তবে ঢাকার বাইরের হাসপাতাল ও ক্লিনিকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

[৫] অদিধদপ্তরের মুখপাত্র ডা. আয়শা আক্তার বলেন, রিজেন্টের ঘটনার পর হাসপাতাল বিভাগের ওপর চাপ এসেছে। স্বাভাবিক ভাগেই এই অবস্থায় নজরদারিতো বাড়বেই। রাজধানীর সব হাসপাতালগুলোই আবার পরিদর্শন করবে অধিদপ্তরের হাসপাতাল বিভাগের কর্মকর্তারা।

[৬] এদিকে, রাজধানী ও সারাদেশে কতগুলো হাসপাতাল ও ক্লিনিক আছে তা জানতে দুই দিন হাসপাতাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কথা বলেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়