শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্ট ও জেকেজির গডফাদাররা কেন ধরা ছোঁয়ার বাইরে, প্রশ্ন রিজভীর

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা জানতে চাই, এর পেছনে গডফাদার কারা? কৈ তারাতো ধরা পড়ে না। সাহেদ, সাবরিনা এরা সবাই আওয়ামী লীগের লোক।

[৩] রহুল কবির রিজভী বলেন, সাহেদের ও জেকেজির সাথে যারা জড়িত আছে তাদেরতো আপনারা ধরতে পারবেন না। কারণ ওরা ক্ষমতাশালী লোক।

[৪] তিনি বলেন, সিঙ্গেল স্ট্যান্ডার্ডে চলছে আওয়ামী লীগ। সেই সিঙ্গেল স্ট্যান্ডার্ড হচ্ছে তাদের মধ্যে মানবতার কোনো কাজ নেই, তাদের জনগণের পাশে দাঁড়ানোর কোনো কাজ নেই। মাস্কের দুর্নীতি কে করেছে? মন্ত্রীর ছেলে। ভেন্টিলেটর দুর্নীতির সাথে জড়িত কে? ক্ষমতাসীন দলের লোক অথবা মন্ত্রীর আত্বীয়-স্বজন।

[৫] রিজভী বলেন, আওয়ামী লীগের এমন কোনো নেতা নাই যার সাথে রিজেন্ট হাসপাতালের মালিকের সম্পর্ক নাই। উনি সরকারের পক্ষে টকশো করছেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তিনি। তারপরে বললেন কি? সে নাকি হওয়া ভবনের লোক। যখন ফাঁস হয়ে যায়, যখন মুখ দেখানোর কিছু থাকে না, তখন বিএনপি অথবা হাওয়া ভবনের বলে চাপিয়ে দেয় তারা।

[৬] সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে করোনা প্রতিরোধে লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে রিজভী একথা বলেন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শফিকুল আলম নাদিম, মহাসচিব একেএম জাকির হোসেন, সম্মিলিত হোমিওপ্যাথিক জোটের সভাপতি আরিফুর রহমান মোল্লা, মুজিব উল্লাহ, মুজিব, গাজী নাজিমউদ্দিন, কাশেমুর রহমান খান, আশরাফ হিলালী, শাহ মোয়াজ্জেম সোহেল, ফয়সাল মেহবুব মিজুসহ অনেকে। সম্পাদনসা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়