শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রেজাউল করিম. সিরাজগঞ্জ প্রতিনিধি : [২] শুক্রবার সন্ধ্যায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের রায়গঞ্জ থানাধীন, সোনাখাড়া পশ্চিমপাড়ায় মাদক বিরুধী অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

[৩] গ্রেফতারকৃত আসামি ১। মোঃ শাহিন খাঁ (২৭), পিতা-মোঃ আবু সাঈদ, সাং-বাশাইল, ইউপি-সোনাখাড়া, থানা-রায়গঞ্জ ২। মোঃ নয়ন হাসান (১৮), পিতা-মোঃ আলহাজ্জ প্রামানিক, সাং-সাতকুরশি উত্তরপাড়া, থানা-সলঙ্গা উভয় জেলা-সিরাজগঞ্জ।

[৪] র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক মোঃ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায় জেলার রায়গঞ্জ থানাধীন সোনাখাড়া ইউনিয়নের সোনাখাড়া নীমগাছি গামী পাকা রাস্তার সোনাখাড়া পশ্চিমপাড়া তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করিতেছে। এরই প্রেক্ষিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল এবং ০৫ টি সীম কার্ড জব্দ করা হয়েছে।

[৫] গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ