শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১০:২৭ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ উপসর্গ নিয়ে আবাসিক হোটেলে ডাক্তারের মৃত্যু

কাওসার হামিদ: [২] বরগুনার তালতলী উপজেলা শহরের সদর রোডস্থ ভাই ভাই আবাসিক হোটেলে কোভিড-১৯ উপসর্গ নিয়ে শনিবার ইদ্রিসুর রহমান (৫৫) নামে এক পল্লী চিকিৎসক মারা গেছে।

[৩] জানা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলার লাঠিমারা এলাকার ইদ্রিসুর রহমান বাংলাদেশ সেনা বাহিনীর মেডিকেল কোর-এ চাকরী শেষে ২০০৭ সালে অবসার নিয়ে তালতলী উপজেলার মাছ বাজার সংলগ্ন এলাকায় চেম্বার খুলে পল্লী চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন। চিকিৎসা কালীন সময়ে সে গত প্রায় ৩ বছর যাবত ওই আবাসিক হোটেলের ২য় তলার ২০ নম্বর রুমে রাত্রি যাপন করতেন।

[৪] ওই হোটেলের পাসের এক রুমের আরেক পল্লী চিকিৎসক মাসুদ জানান, গত ৪-৫ দিন আগ থেকে ইদ্রিসুর রহমানের গায়ে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথা ছিল। সে খাওয়া-দাওয়া করতে না পারায় গত গভীররাতে তাকে ফলমুল খাওয়ানো হয়েছিল। শনিবার সকাল ৮টার দিকে তার খোজ নিতে গেলে তাকে মৃত্যু অবস্থায় দেখে তার ভগ্নিপতিকে খবর দেয়া হয়। তার স্ত্রী ও তিন কন্যা রয়েছে। তারা ঢাকায় বসবাস করেন।

তালতলী থানার এসআই রফিকুল ইসলাম জানান, পল্লী চিকিৎসক ইদ্রিসুর রহমানের স্বজনরা জানিয়েছে সে হার্টস্টকে মৃত্যুবরণ করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়