শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত, অপেক্ষায় শতাধিক গাড়ি

সোহেল হোসাইন : [২] পদ্মায় তীব্র স্রোতের কারণে নৌপথে যাত্রী ও যানবাহন নিয়ে চলাচল করতে না পারায় নাকাল হয়ে বসে আছে ছোট ফেরি সন্ধ্যা মালতি। এছাড়াও দীর্ঘ কয়েক মাস যাবত ইঞ্জিনে ত্রুটি নিয়ে মেরামত কারখানা মধুমতিতে রয়েছে বড় ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। এতে করে ভোগান্তি বাড়ছে পাটুরিয়া ফেরিঘাটে আগত যাত্রী ও পরিবহন শ্রমিকদের।

[৩] শনিবার (১১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় নৌপথ পারের অপেক্ষায় শতাধিক পণ্যবাহী ট্রাক ও ৩০ থেকে ৪০টি বাস রয়েছে বলে জানান, বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান।

[৫] তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে ১৬টি ফেরি রয়েছে। তবে নদীতে প্রচন্ড স্রোত থাকায় নৌপথে চলতে পারছে না ছোট ফেরি সন্ধ্যা মালতি। আর দীর্ঘ কয়েক মাস ধরে মেরামতে রয়েছে বড় ফেরি হামিদুর রহমান। যে কারণে নৌপথের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় প্রায়ই যানবাহনের দীর্ঘ সারি জমে যাচ্ছে বলেও জানান তিনি।

[৬] পাটুরিয়া ফেরিঘাটের ভাসমান মেরামত কারখানা মধুমতির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম আমাদের সময়.কম-কে বলেন, বড় ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মেরামত সম্পন্ন হতে আরও বেশ কিছুদিন লাগবে। আর নদীতে স্রোত কমে গেলে চলতে পারবে ছোট ফেরি সন্ধ্যা মালতি।

[৭] তবে দুপুর নাগাদ অপেক্ষামাণ শতাধিক ট্রাক পারাপার সম্পন্ন হবে বলে জানান ফেরিঘাট কর্তৃপক্ষ। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ