শিরোনাম
◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও) ◈ ‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’ ◈ বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি!

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৩:২৫ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঞ্ছারামপুরে দুই পুলিশ সদস্যসের ওপর হামলা, গ্রেপ্তার ২

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : [২] ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার দুই পুলিশের সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

[৩] শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার আসামি রাসেল আহম্মেদ (২৯) ও মো: ফারুক (২৭) নামক দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

[৪] এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় বাঞ্ছারামপুর থানার পুলিশের (এ,এস,আই) ওমর ফারুক ও কনস্টেবল শাহলম এর ওপর এ হামলার ঘটনা ঘটে।

[৫] বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা সদরের বাজার এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালের মোড়ে থানার (এ,এস,আই) ওমর ফারুক ও কনস্টেবল শাহলম দায়িত্বরত অবস্হায় হামলার শিকার হন। আহত অবস্হায় পুলিশের এ দুই সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

[৬] তিনি আরোও জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং হামলায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেলা বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়