শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দারুণ অর্থকষ্টে মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো!

রাশিদ রিয়াজ : [২] হলিউডের প্রভাবশালী অভিনেতা রবার্ট ডি নিরোর রেস্তোরা ব্যবসায় ধস নামায় ডিভোর্স হয়ে যাওয়া স্ত্রী গ্রেস হাইটওয়ারকে দেয়া মাসিক ভাতা ১ লাখ ডলার থেকে ৫০ হাজার ডলারে নামিয়েছেন। স্কাইপে কলে সাবেক স্ত্রীর সঙ্গে বিয়েবিচ্ছেদের মামলায় আইনজীবীদের এ তথ্য জানান নিরো। স্পুটনিক

[৩] ফ্লোরিডায় নিরোর গ্রিনউইচ হোটেল ছাড়াও বিলাসবহুল নোবু চেইন রেস্তোরাগুলো কোভিডের কারণে বন্ধ কিংবা আংশিক বন্ধের কারণে লোকসানে পড়েছে। সিএনবিসি এক খবরে জানায় নোবু চেইন কোভিড সহায়তা হিসেবে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ১৪টি চেক গ্রহণ করেছে।

[৪] নিরোর আইনজীবী ক্যারোলিন ক্রাউস বলেছেন এ বছর নিরোর আয় কম করে হলেও সাড়ে সাত মিলিয়ন ডলার ছাড়াবে। নোবু চেইনে নিরোর সম্পদের পরিমান ৫’শ মিলিয়ন ডলার।

[৫] নিরোর সাবেক স্ত্রী গ্রেসের আইনজীবীরা বলছেন যে ব্যক্তি স্বীকার করেন তার ৫’শ মিলিয়ন ডলার সম্পদ আছে ও বছরে ৩০মিলিয়ন ডলার আয় করেন তিনি অর্থকষ্টে পড়েছেন তা বিশ্বাসযোগ্য নয়। নিরো তার সাবেক স্ত্রী ও দুই সন্তানকেও বাড়িতে থাকতে দিচ্ছেন না যেখানে তিনি বাস করছেন।

[৬] তবে ম্যানহাটান সুপ্রিম কোর্টের বিচারক ম্যাথিউ কুপার বলেছেন নিরোর স্ত্রীকে দেয়া মাসিক ভাতা ১ লাখ ডলার না দিলেও চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়