শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানে একদিনে সর্বোচ্চ মৃত্যু, খারাপ হচ্ছে তেহরানের পরিস্থিতি

ডেস্ক রিপোর্ট : [২] ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় দেশটিতে ২২১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
গত ফেব্রুয়ারি মাসে মহামারি শুরু হওয়ার পর এই প্রথম একদিনে এতো মানুষের মৃত্যু হলো।

সরকারি হিসেবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২,৩০৫। আর মোট আক্রান্ত দুই লাখ ৫০ হাজারেরও বেশি।

[৩] সংক্রমণ বেশি হওয়ায় ইরানের ৩১টি প্রদেশের নয়টিকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজধানী তেহরানসহ আরো দশটি প্রদেশ ইয়েলো জোন হিসেবে চিহ্নিত।
“তেহরানের পরিস্থিতি খুব নাজুক,” বলেছেন আলিরেজা জালি, যিনি তেহরানে ভাইরাস মোকাবেলায় গঠিত টাস্ক ফোর্সের প্রধান। “গত ১০ দিন ধরে তেহরানে সংক্রমণ, মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দ্রুত বেড়েছে।”

সরকার এপ্রিল মাসে ব্যবসা বাণিজ্য খুলে দেওয়ার চেষ্টা করেছিল। উদ্দেশ্য ছিল দেশটির অর্থনীতিকে চাঙ্গা করা যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়েছে।

[৪] জালি বলছেন, ভাইরাস মোকাবেলায় তেহরানে আবারও বিধি-নিষেধ আরোপ করতে হতে পারে।

বিডি প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়