শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৪:১৪ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে চারজন করোনায় মৃতের লাশ দাফন করলো ইসলামিক ফাউন্ডেশন

ঝিনাইদহ প্রতিনিধি : [২] ইসলামী ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান উপ-পরিচালক আব্দুল হামিদ খান।

[৩] তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন বৃহস্পতিবার সকালে শৈলকুপার বড়বাড়ি গ্রামে আব্দুর রাকিবের স্ত্রী বিলকিস রাকিব নামে একজনকে দাফন করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় জাপান ইষ্ট ওয়েস্ট হাসপাতালে শ্বাস কষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা যান। ঢাকার যাত্রাবাড়িতে তিনি বসবাস করতেন।

[৪] ঝিনাইদহ শহরের টিএন্ডটি পাড়ার বাসিন্দা তাজুল ইসলামকে বৃহস্পতিবার সকালে ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফনকারী কমিটি দাফন করেন। ঝিনাইদহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হোসেনের স্ত্রী শিরীন সুলতানাকে জানাযা শেষে ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করে ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফনকারী কমিটি। তিনি বৃহস্পতিবার ভোরে করোনা আক্রান্ত হয়ে সিএমএইচ হাসপাতালে মারা যান। এদিকে শহরের আদর্শপাড়ার নওশের আলীর ছেলে এ কে এম মামুন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলে বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থানে দাফন করে ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফনকারী কমিটি।

[৫] উল্লেখ্য এই নিয়ে ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃতবরণ কারী ২১ জনকে দাফন করেছে ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়