শিরোনাম
◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায় ◈ দুবাইয়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে আইসিইউ বেডে ভর্তি আছে ১৯১, খালি আছে ২ হাজার ৯০৩টি

শিমুল মাহমুদ : [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা বলেন, সারাদেশে কোভিড ডেডিগেশন হাসপাতালগুলিতে এখন পর্যন্ত সাধারণ বেড ১৪ হাজার ৯৪৫টি। দেশে আইসিইউ বেড সংখ্যা ৩ হাজার ৯৪টি, এর মধ্যে খালি আছে ২ হাজার ৯০৩টি বেড।

[৩] তিনি আরও বলেন, কোভিড ডেডিগেশন হাসপাতালগুলির মধ্যে ঢাকায় সাধারণ রোগীর সংখ্যা ৬ হাজার ৩০৫টি। ভর্তি রোগী ১ হাজার ৫২৩ জন। শয্যা খালি ৪ হাজার ৭৮২টি। আইসিইউ বেড সংখ্যা ১৪২টি, ভর্তি রোগী ৮৬জন, আইসিইউ বেড খালি আছে ৫৬টি।

[৪] ডা. নাসিমা বলেন, এ পর্যন্ত যারা মারা গেছেন, তাদের মধ্যে এক হাজার ৭৭০ জন পুরুষ এবং ৪৬৮ জন নারী। শতকরা হিসাবে পুরুষের মৃত্যুহার ৭৯.০৯ এবং নারীর মৃত্যুহার ২০.৯১।

[৫] বয়স বিবেচনায় শূন্য থেকে ১০ বছর বয়সীদের মৃত্যুহার শূন্য দশমিক ৬৩ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সীদের ১.১৬ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সীদের ৩.২৪ শতাংশ, ত্রিশোর্ধ্বদের ৭.১০ শতাংশ, চল্লিশোর্ধ্বদের ১৪.৬১ শতাংশ, পঞ্চাশোর্ধ্বদের ৩১.০৪ শতাংশ এবং ষাটোর্ধ্বদের মৃত্যুহার ৪৪.১৯ শতাংশ।

[৬] বিভাগভিত্তিক মৃত্যুহার ঢাকায় সর্বোচ্চ ৫০.৪০ শতাংশ। এরপর চট্টগ্রামে ২৬.১৪ শতাংশ, রাজশাহীতে ৫.০১ শতাংশ, খুলনায় ৫.০১ শতাংশ, বরিশালে ৩.৬২ শতাংশ, সিলেটে ৪.৩৩ শতাংশ, রংপুরে ৩.০১ শতাংশ এবং ময়মনসিংহে ২.৪১ শতাংশ। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়