শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে পারিবারিক কলহে স্ত্রীর হাতে স্বামী খুন

গাজীপুর প্রতিনিধি: [২] নিহত সাইফুল ইসলাম (৬০) রংপুর জেলার গঙ্গারচর থানার চাঁনবাগ গ্রামের সামসুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী বিউটি আক্তারকে (৫০) আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।

[৩] বুধবার সকালে টঙ্গীর হিমার দীঘি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

[৪] মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, নিহত সাইফুল ইসলাম ও তার স্ত্রী বিউটি আক্তারের মধ্যে পারিবারিক কলহ বিদ্ধমান ছিল। ঘটনার দিন সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে স্ত্রী বিউটি ক্ষিপ্ত হয়ে স্বামীর গলায় ছুড়ি চালিয়ে হত্যার পর স্ত্রী কাজে চলে যায়। পরে বেলা ১০টায় কারখানা থেকে ছুটি নিয়ে বাসায় ফিরে আসেন। পরে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

[৫] নিহতের ছেলে আরিফ বলেন, মা-বাবার মধ্যে প্রায়ই ঝগড়া বিবাধ হতো। বুধবার সকালে আবার ঝগড়া করে অফিসে যাওয়ার আগে বাবাকে ছুরি দিয়ে গলা কেটে ঘরে তালা বন্ধ করে চলে যায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়