শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরীয়তপুরের সাবেক এমপি ইব্রাহিম খলিল নোয়াব বালা’র ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

শরীয়তপুর প্রতিনিধি : [২] ১৯৬৯-এর ১১ দফা ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, হাজী মোহাম্মদ মহসিন হল ছাত্র সংসদের প্রথম জিএস, বাংলাদেশ যুব মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মুসলিম লীগ সংসদীয় দলের হুইপ, সাবেক এমপি, শরীয়তপুরের আলোকিত সন্তান ইব্রাহিম খলিল নোয়াব বালা'র ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ৭ জুলাই ২০২০।

[৩] ইব্রাহিম খলিল ১৯৪৭ সালে তদানীন্তন ফরিদপুর জেলার বর্তমান শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানা বর্তমান সখিপুর থানার বিখ্যাত বালা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ১৯৮১ সালের ৭ জুলাই সন্ধ্যা ৭টায় লন্ডনে ইন্তেকাল করেন।

[৪] তাঁর পরিবারের পক্ষ থেকে বেগম শামসুন নাহার খলিল এবং মাসুম বালা ও জিসান বালা মরহুমের রুহের মাগফেরাতের জন্য দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া কামনা করেছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ