শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের দুই জেনারেলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট : [২] রোহিঙ্গা নাগরিক ও অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় মিয়ানমারের দুই জেনারেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এ ছাড়া সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যায় অভিযুক্ত রিয়াদের ২০ নাগরিকও এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

[৩] যু্ক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে দেখা যায়, সম্প্রতি কয়েক বছরে মানবাধিকার ভঙ্গের দায়ে মিয়ানমারের দুই জেনারেলসহ কয়েক দেশের ৪৯ নাগরিক ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, প্রথমবারের মতো যুক্তরাজ্যের সরকার মানবাধিকার লংঘনের দায়ে কোনো ব্যক্তিকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

[৪] দেশটির ঘোষণা অনুযায়ী, রাশিয়ান অডিটর সের্গেই ম্যাগনিটস্কির মৃত্যুর জন্য দায়ী ২৫ জন রাশিয়ান নাগরিক ও সৌদি আরবের ২০ জন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে; যারা সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায়ে অভিযুক্ত।

এছাড়া নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়ার দুই কোম্পানি। যারা শ্রমিকদে জোর করে কাজ করায় এবং হত্যা করে।যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ