শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় একদিনে ১১০ জনের কোভিড শনাক্ত

মিনহাজুল আবেদীন : [২] এ নিয়ে রোববার পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা ৫৫৮ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত কোভিডে ৮জন এবং উপসর্গ নিয়ে ১২ জনসহ মোট ২০ জন মারা গেছেন। জাগোনিউজ

[৩] পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, আক্রান্তের দিক থেকে এ পর্যন্ত জেলায় একদিনে এটাই সর্বোচ্চ সংখ্যা।

[৪] জানা গেছে, অফিস-আদালতে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানা হলেও গণপরিবহন ও রাস্তাঘাটে এমনকি বাণিজ্যিক এলাকায় স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। বাংলানিউজ

[৫] জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ইতোমধ্যে আক্রান্ত সবার বাড়ি লকডাউন করা হয়েছে। তারা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

[৬] সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য পাবনা শহরের অদূরে পাবনা কমিউনিটি হাসপাতালকে ১০০ বেডের কোভিড চিকিৎসা হাসপাতাল বানানো হয়েছে। এছাড়া পাবনা জেনারেল হাসপাতালে ২০টি বেডসহ জেলার ৮ উপজেলা হাসপাতালে ১০টি বেড করে মোট ২০০ বেডের কোভিডের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়